ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক পুনর্বিন্যাসের জন্য ২ হাজার ৪০০ প্রকল্প পর্যালোচনা করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্যাটিং বিপর্যয়ে লর্ডসে হারল নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ড সফরে হালে পানি পেল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১১৫ রানের বিশাল ব্যবধানে হারে কিউইরা। তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে যায় লর্ডস টেস্ট।

টস জিতে স্বাগতিক ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে কাইল জেমিসন ও নাথান স্মিথের গতির মুখে পড়ে মাত্র ৩৯.৪ ওভারে ১৪০ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন হ্যারি ব্রুকস। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জেমিসন। ৩ উইকেট নেন নাথান স্মিথ।

জবাবে ব্যাট করতে নেমে ওলি রবিনসন ও জোশ টংয়ের গতির মুখে পড়ে ২৯.৫ ওভারে ১১৩ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পেস বোলার কাইল জেমিসন। ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে রবিনসন ৫ আর জোশ টং ৩টি করে উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৬ ওভারে ২২৬ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন চলতি টেস্টে অভিষেক হওয়া ইংলিশ ব্যাটসম্যান ইমি গো। নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট নেন নাথান স্মিথ।

চতুর্থ ইনিংসে ২৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে গাস এটকিংসনের গতির মুখে পড়ে ৪০.৩ ওভারে ১৩৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন গ্লেন ফিলিপস। ৪১ রান করেন ডেভন কনওয়ে। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। অ্যাটকিনসন ৫ উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

ব্যাটিং বিপর্যয়ে লর্ডসে হারল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৬:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬