ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক পুনর্বিন্যাসের জন্য ২ হাজার ৪০০ প্রকল্প পর্যালোচনা করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনের ৬ দিনে প্রবাসী আয় এলো ৬৮ কোটি ডলার কলাপাড়ায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত-১ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ কর্মী আটক সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক তামিম, নির্বাচিত আরও যারা ১৬ মাসের মধ্যে মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের নয়াদিল্লিতে সোমবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশইনের চেষ্টাকে আমরা বাধা দেব।’

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ইস্যুতে মন্ত্রী বলেন, ‘এ বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।’

তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়মিতভাবে একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার বৈঠকের আয়োজন ভারতেই হচ্ছে। কারণ, এটি তাদের পালা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে।’

তিনি আরও বলেন, সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

সালাহউদ্দিন আহমদ জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে এবং আসন্ন বৈঠকেও এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এবং পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর এটিই হবে এ ধরনের প্রথম বৈঠক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬