ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম অবমাননা ও উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

মঙ্গলবার (২ জুন) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতার’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলামসহ কওমি ধারার বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে মঙ্গলবার (২ জুন) শাহবাজপুরে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার রুমিন ফারহানা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কটূক্তি করেছেন।

তারা বলেন, পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এসব বিষয়কে অন্য কোনো সাংস্কৃতিক বা সংগীত উপাদানের সঙ্গে তুলনা বা একই প্রেক্ষাপটে উপস্থাপন করায় ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে।

বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে কটূক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ ও জনমতের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তারা।

একই সঙ্গে সভা থেকে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬