ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সকলের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ হবে। আমরাও সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি বলেন, সরকার বিচারাধীন মামলার নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে না পারলেও, প্রতিটি শুনানিতে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে হেফাজতে থাকা অভিযুক্তের জবানবন্দি ১৬৪ ধারায় ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি ছাড়া বাইরের কারো সঙ্গে এই মামলার বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে আদালত একটি নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে।

দ্রুত রায় ঘোষণার আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার চূড়ান্ত রায় এবং রায় ঘোষণার সময়সূচি সম্পূর্ণরুপে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১১:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬