ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৭ বছর সিরাজগঞ্জে আইন-কানুন ছিল না: টুকু

আকাশ জাতীয় ডেস্ক: 

বিগত ১৭ বছর সিরাজগঞ্জে কোনো আইন-কানুন ছিল না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, যার যেখানে ইচ্ছা ট্রাক, বাস ও সিএনজি থামিয়ে কার্যক্রম পরিচালনা করত। এতে সিরাজগঞ্জ শহর বিশৃঙ্খল নগরীতে পরিণত হয়েছিল।

বুধবার সকালে শহরের মিরপুর এলাকায় অবস্থিত দীর্ঘদিনের পুরোনো বাসস্ট্যান্ডের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। সে জন্য বাস, ট্রাক ও সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তর করা হচ্ছে। মানুষ শহর থেকে এসে নির্ধারিত স্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করবে।

মন্ত্রী আরও বলেন, ঢাকাসহ বিভিন্ন দেশে এ ধরনের আধুনিক বাসস্ট্যান্ড রয়েছে। সিরাজগঞ্জেও তেমন বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। এতে শহরটি আরও পরিচ্ছন্ন ও সুন্দর হবে। পাশাপাশি সিরাজগঞ্জকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৭ বছর সিরাজগঞ্জে আইন-কানুন ছিল না: টুকু

আপডেট সময় ০৫:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬