ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আলোচনায় আসা আফ্রিকান এই প্রতিনিধিরা এবারও বড় মঞ্চে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে প্রস্তুত।

২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল মরক্কো। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারও অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে তারা। ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা তারকাদের উপস্থিতির কারণে তাদের এবারের আসরের সম্ভাব্য চমক জাগানো দল হিসেবেও দেখা হচ্ছে।

বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মরক্কো। যদিও সেনেগালের বিপক্ষে ফাইনাল ম্যাচের পর কিছু বিতর্কের জেরে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের শিরোপা নিশ্চিত হয়।

দলের নেতৃত্বে থাকছেন আশরাফ হাকিমি। পিএসজির এই ডিফেন্ডারের এটি তৃতীয় বিশ্বকাপ।

আগের বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখানো গোলরক্ষক ইয়াসিন বোনো এবারও দলের ভরসার জায়গা হিসেবে থাকছেন। এছাড়া মরক্কান বংশোদ্ভূত ইউরোপিয়ান ফুটবলারদের মধ্য থেকেও নতুন মুখ যুক্ত হয়েছে দলে।

আগামী ১৩ জুন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড এবং ২৫ জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে তারা।

মরক্কোর চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক:
ইয়াসিন বোনো (আল-হিলাল), মুনির এল কাজৌই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (রাজা কাসাব্লাঙ্কা)

ডিফেন্ডার:
আশরাফ হাকিমি (পিএসজি), নায়েফ আগুয়ের্দ (ওয়েস্ট হাম/অলিম্পিক মার্সেই), নুসাইর মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (টোয়েন্টে), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ইউসুফ বেলামারি (আল আহলি), ইসা দিয়প (ফুলহাম), রেদোয়ান হাহলাল (মেখেলেন), জাকারিয়া এল ওয়াহদি (জেঙ্ক)

মিডফিল্ডার:
সফিয়ান আমরাবাত (ফেনারবাচে/রিয়াল বেটিস), ইসমাইল সাইবারি (পিএসভি আইন্দহোভেন), নিল এল আয়নাউই (রোমা), বিলাল এল খান্নুস (স্টুটগার্ট), আজ্জেদিন ওনাহি (জিরোনা), বুয়াদ্দি (লিল), সামির এল মুরাবেত (স্ট্রাসবুর্গ)

ফরোয়ার্ড:
ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), শেমসদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), সৌফিয়ান রহিমি (আল-আইন), আব্দে এজ্জালজৌলি (রিয়াল বেটিস), আয়ুবে আমাইমৌনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইয়াসিন গেসিমে (স্ট্রাসবুর্গ)

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর

আপডেট সময় ০২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬