ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর

যে ভুলে প্লে অফের আগেই কেকেআরের বিদায়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেট বিশ্বে যতগুলো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়, তার মধ্যে সেরা হলো- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া।

টুর্নামেন্টের গত ১৮ আসরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথম দুই শিরোপা জয়ে কেকেআরকে নেতৃত্ব দেন গৌতম গম্ভীর। সবশেষ ২০২৪ সালে গম্ভীরের কোচিংয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।

আইপিএলের চলতি আসরে ফাইনালে যাওয়াতো দূরে থাক, শেষ চারের মধ্যেও থাকতে পারল না বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটি। এবারের আসরে প্লে অফের আগেই বিদায় নেয় কেকেআর। দলের এমন ব্যর্থতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।

সেই ভুলগুলো নিয়ে আলোচনা করা হলো-

১. আইপিএলের চলতি আসরের শুরু থেকেই চোট-আঘাতে জর্জরিত ছিল নাইট শিবির। মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েও ছেড়ে দিতে হয়। যে কারণে দলে খুব একটা স্বস্তিতে ছিল না। চোটের কারণে আগেই আইপিএল খেলতে পারেননি হর্ষিত রানা ও আকাশ দীপ। তারা না থাকায় মানসিক ভাবে অনেক পিছিয়ে দিয়েছিল কেকেআরকে। এছাড়াও যোগ করতে হয় মাথিশা পাথিরানার না থাকা। প্রথম ১১ ম্যাচে চোটের কারণে ছিলেন না পাথিরানা। রে শ্রীলংকা বোর্ডের ছাড়পত্র নিয়ে তিনি খেলতে এলেও প্রথম ম্যাচেই আবার চোটের কবলে পড়েন। তাই বোলিং নিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছে কেকেআর।

২. অধিনায়ক রাহানের কিছু সিদ্ধান্তের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝের ওভার বা ডেথ ওভারে বোলারদের ব্যবহার করার ক্ষেত্রে তার রণনীতি বারবার প্রশ্নের মুখে ফেলেছে। এমনকি রাচীন রবীন্দ্রর মতো তারকাকে কিনেও বসিয়ে রাখার জন্য সমালোচিত হয়েছেন কেকেআর ক্যাপ্টেন।

৩. ক্যামেরন গ্রিনের ওপর ভুল বাজি ধরেও ভুগেছে নাইটরা। মৌসুমের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফলে তিনি পুরোপুরি অলরাউন্ডার হিসেবে খেলতে পারেননি। ব্যাটিংয়েও তার আত্মবিশ্বাস ছিল একদম তলানিতে। যার ফল ভুগতে হয়েছে কেকেআরকে।

৪. বিগত কয়েক সিজনে কেকেআরের মূল শক্তি ছিল তাঁদের স্পিন বিভাগ। তবে এই মরশুমে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী জলদি উইকেট তুলতে ব্যর্থ হন। বিশেষ করে, বরুণের উইকেট খরা ও রান দেওয়া বিপাকে ফেলেছে কেকেআরকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

যে ভুলে প্লে অফের আগেই কেকেআরের বিদায়

আপডেট সময় ০৫:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬