ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসিনা সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: বিদ্যুৎমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা সরকার শুধু বিদ্যুত খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ জন্য সরকার খুব চাপে রয়েছে। প্রতিদিন পাওনাদাররা বকেয়া টাকার জন্য চাপ দিচ্ছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজ করেন সেটি বেতনের কাজ করেন না। বেতন সংসার চালানোর জন্য। কিন্তু মূল লক্ষ্য আপনাদের মানুষ তৈরি করা। আপনারা প্রায়ই শহীদ মিনার ও প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করেন। আপনারা যদি রেজাল্ট ভালো না করেন তা হলে একটা সময় সরকারও আপনাদের দাবি মানতে বাধ্য হবে না।

তিনি বলেন, আমরা কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না। আপনারা ১০টা মেধাসম্পন্ন ছেলে বের করবেন। যারা বাংলাদেশের সব জায়গায় কম্পিটিশন করতে পারবে। কিন্তু ৫০টা বের করবেন কোনটাই কম্পিটিশিন করতে পারবে না- সেটা করে লাভ নেই। আপনারা চাইলে পারবেন। নিজের সন্তানের ভবিষ্যত নিয়ে যেভাবে চিন্তা করেন সেভাবে অন্যের সন্তানকে তৈরি করবেন। তাহলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে। না হলে এখন যে অবস্থা রয়েছে সে অবস্থা থাকলে দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমাদের সময়ের বুয়েটের ছাত্র আর এখনকার বুয়েটের ছাত্রের মধ্যে অনেক তফাৎ রয়েছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসিনা সরকার বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬