ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারবিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই। সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে সরকারের কিছুই করার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বেশি মামলার পক্ষই হচ্ছে সরকার, আর সবচেয়ে বেশি হেরেছেও সরকার। সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। সরকার যদি এত মামলায় হারতে পারে, তাহলে তো বলতে পারতেন সরকার তার সব মামলায় জিতে যাচ্ছে। স্টাডি করে দেখেন, সরকারের বিরুদ্ধেই রায় দেওয়া হয়।

মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে।

রামিসা হত্যা মামলার যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান আইনমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬