ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম

আকাশ জাতীয় ডেস্ক: 

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রবিবার (২৪ মে) ভোর আনুমানিক ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজনরা। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

নিহত প্রবাসীরা হলেন- মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহার আলী (৩৫) এবং চর পাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)।নিহতরা সেখানে একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মনোহার আলী প্রায় চার বছর আগে ঋণ করে ইরাকে যান। বৈধ পারমিট না থাকায় বেশ কষ্টে সাপ্লাইয়ের কাজ করে টাকা পাঠাতেন। চার বছরেও ঋণের বোঝা শোধ করতে পারেননি মনোহার। এরই মধ্যে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে, নিহত বজলুও প্রায় দেড় বছর আগে ঋণ করে ইরাকে পাড়ি জমিয়েছিলেন।

রবিবার রাতেও দুই পরিবারের সঙ্গে তাদের শেষ কথা হয়, যেখানে তারা পরিবারের খোঁজখবর নেন এবং দেশে ফেরার ইচ্ছার কথা জানান। দুই প্রবাসীর অকালমৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। নিহতদের পরিবার সরকারের কাছে তাদের স্বামীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে বিষয়টি জানতে পেরেছেন এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইউএনও জানিয়েছেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারকে দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রশাসন থেকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম

আপডেট সময় ০১:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬