ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর ও জর্ডানকে একসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার সঙ্গেও বিষয়টি যুক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তাহলে তাদেরও এই ‘অতুলনীয় বৈশ্বিক জোটের’ অংশ হওয়া উচিত।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ প্রস্তাব নাকচ করে দেন। সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়।’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, ‘যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে বসবেন?’ তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট-এটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।’

পাকিস্তানি এক সূত্র সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয় দুটি ‘পরস্পর সম্পর্কিত নয়’ এবং পাকিস্তান কোনো ধরনের চাপের মুখে নেই।

২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প এই চুক্তির পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলোর কেউ প্রকাশ্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণও নিষিদ্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

আপডেট সময় ১১:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬