ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জিয়ার প্রশংসা, বিএনপিকে নির্বাচনে আনতে সিইসির কৌশল হতে পারে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে মন্তব্য করাকে বিএনপিকে নির্বাচনে আনতে সিইসির নতুন কৌশল হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। এর আগে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

গতকাল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বিএনপি। সংলাপের সূচনা বক্তব্যে সিইসি কেএম নুরুল হুদা বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।’

জিয়া ও বিএনপির প্রশংসা করে সিইসি বলেন, ‘প্রেসিডেন্ট ও দলনেতা হিসেবে জিয়াউর রহমান ছয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ১৯৮১ সালের ৩০ মে জিয়ার মৃত্যুর পর বিএনপি প্রায় নয় বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে। পরে ১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে ২১০ আসনে জয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে এটি সিইসির একটি কৌশল হতে পারে। বিএনপির এখন খুশি খুশি ভাব। এটা যেন নির্বাচন পর্যন্ত বজায় থাকে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষতা প্রত্যাশা করি, অনুগ্রহ নয়।’ সিইসির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ জানতে চাইবে জানিয়ে তিনি বলেন, ‘তিনি (সিইসি) এটি প্রেস ব্রিফিং এ বলেননি, বলেছেন ভেতরে। আমরাও মিটিংয়ে যাবো। তখন আমরা জানতে চাইবো তিনি আসলে কী বলেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়ার প্রশংসা, বিএনপিকে নির্বাচনে আনতে সিইসির কৌশল হতে পারে: কাদের

আপডেট সময় ০১:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭