ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্যের বর্তমান বাস্তবতায় তথ্যপ্রবাহ আর নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রবিবার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ধরনের অবদান রাখা সম্ভব। তথ্যপ্রবাহের বর্তমান বাস্তবতায় জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। পাশাপাশি জনগণের সেবা পৌঁছানো হচ্ছে কি না সে বিষয়েও নজর দিতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আধুনিক জনসংযোগ কার্যক্রম কল্পনা করা যায় না। তাই কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থায় দক্ষ হতে হবে।

তিনি জানান, তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন এবং আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি।

মন্ত্রী বলেন, এখন পারসেপশন ম্যানেজমেন্টের এক ধরনের প্রতিযোগিতা চলছে, যেখানে দক্ষ মানবসম্পদের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ফ্যাক্ট-চেকিংয়েও এটি কার্যকর।

তিনি আরও বলেন, সরকারি কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় ১২:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬