ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোর শহরকে যানজট মুক্ত করতে গরীব শাহর মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে ভৈরব নদের উপর একটি নতুন সেতু এবং কাঠেরপুল সেতুকে প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২২ মে) সকালে যশোর পৌর সদরের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। যশোরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের প্রতি আমার দায় রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি দিতে চাই। আগামী বর্ষা মৌসুমের আগে বিগত বর্ষা মৌসুমের চেয়ে ৫০ ভাগ জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ যশোর গড়তে চাই। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন প্রতিমন্ত্রী।

পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তুলোতলা রোড বাই লেন এলাকার অ্যাড. আলীর বাড়ি থেকে বেলাল মসজিদ পর্যন্ত আর সিসি রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের নমশূদ্রপাড়া চাতালের মোড় থেকে যশোর-খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেম নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন এবং নুর ইসলামের বাড়ি থেকে রাজুর মোড় পর্যন্ত, সুরতের বাড়ি থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান, বিএম কামাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় ১২:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬