ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্বাস্থ্য খাত সংস্কার ও ওষুধের দাম নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, ওষুধের দাম নিয়ন্ত্রণ, সাংগঠনিক সংস্কার, বাজেটের সুষম ব্যবহার এবং স্বাস্থ্য খাতের ডিজিটাইজেশনকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যব্যবস্থার সংস্কারে এগোতে চায় সরকার। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনের মূল সুপারিশগুলো তুলে ধরে কমিশনের সদস্যরা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে জনমুখী, জবাবদিহিমূলক ও নিরাপদ করতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো এবং তার কার্যকর ও সুষম ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুপারিশগুলোর বেশির ভাগই সরকারের বর্তমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার ইতোমধ্যে ধাপে ধাপে কিছু সংস্কার কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

স্বাস্থ্য খাত সংস্কার ও ওষুধের দাম নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬