ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি কারচুপির ভোট করে বলেই ইভিএম চায় না: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না। তাই বিএনপি তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।

সোমবার সকালে কুষ্টিয়া মেডিকেলের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন শেষে সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। এ দেশের জনগণ তা করতে দেয়নি।

বিএনপির সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।

এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি কারচুপির ভোট করে বলেই ইভিএম চায় না: হানিফ

আপডেট সময় ০৪:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭