ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

‘দ.আফ্রিকা-অস্ট্রেলিয়াকে হারালে শীর্ষ চারে জায়গা পাব’

আকাশ স্পোর্টস ডেস্ক :

সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে সপ্তম পজিশনে উঠে গেল টাইগাররা।

সামনে বিদেশের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিদেশের মাঠে দক্ষিণ ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র‌্যাংকিংয়ে শীর্ষ চারে ওঠা সম্ভব বলে মনে করেন দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গত ১৮ মাস জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন শেষে এখন বিসিবির হাই-পারফর্মম্যান্স বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন সালাউদ্দিন।

জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, মূল লক্ষ্য হলো, দেশের মাটিতে যতগুলো টেস্ট আছে, সেগুলোতে যেন আমরা না হারি। যদি আমরা তা পারি এবং বাইরে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো কঠিন সিরিজে দুই-একটা টেস্ট জিততে পারি, তাহলে মনে হয় আমরা শীর্ষ চারে জায়গা করে নিতে পারব। সেটা করতে পারলে অনেক বড় একটা অর্জন হবে।

সালাউদ্দিন আরও বলেন, পেছন থেকে সাপোর্ট করতে পারলেও, যতটুকু পারি করব, না পারলে করব না। আমি কোনো দিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে। আপনারাই বলেছেন, আপনারাই বানিয়েছেন। দিনশেষে আমি কোচ, যেখানে কাজ করে মজা পাব সেখানেই করব। আমি এমন একটা মানুষ, আমার কোনো আক্ষেপ নেই। আমি কখনও আক্ষেপ নিয়ে বাঁচি না।

সালাউদ্দিন অবশ্য মিস করবেন না জাতীয় দল, আমি তো বাংলাদেশ-স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানেই থাকব, কাছাকাছিই থাকব। বেশি দূরে যাচ্ছি না তো। মিস করার তেমন কিছু নেই। হয়ত ড্রেসিংরুমের ভেতরটা মিস করতে হতে পারে। সময়গুলো ভালো ছিল। কোচিং তো আমাকে করতেই হবে। ওরাও আমার কাছে আবার আসবে। টাইগার্স নেই এখন, আমার অধীনেই চলে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

‘দ.আফ্রিকা-অস্ট্রেলিয়াকে হারালে শীর্ষ চারে জায়গা পাব’

আপডেট সময় ০৫:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬