ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝড়ের কবলে টিনের চালসহ উড়ে গেলেন যুবক!

আকাশ নিউজ ডেস্ক: 

প্রকৃতির তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে, তার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বেরেলি। রাজ্যে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে টিনের চালসহ এক ব্যক্তি শূন্যে উড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আহত ওই ব্যক্তির নাম নানহে মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঝড়ের সময় উড়ে যাওয়া টিনের চালটি দড়ি দিয়ে ধরে রাখার চেষ্টা করছিলেন নানহে। কিন্তু বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে, দড়ি ছিঁড়ে টিনের পাতের সঙ্গেই তিনি প্রায় ৩০ থেকে ৪০ ফুট উপরে উঠে যান। প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। আহত নানহে সংবাদমাধ্যমকে জানান, তিনি কেবল নিজেকে এবং চালটিকে বাঁচাতে দড়িটি আঁকড়ে ধরেছিলেন কিন্তু বাতাসের শক্তির কাছে হার মানতে হয় তাকে।

ইতিমধ্যেই ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশ জুড়ে গত বুধবারের দুর্যোগে ভয়াবহ প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঝড় ও বজ্রপাতে রাজ্যে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। প্রয়াগরাজ, ফতেহপুর ও সোনভদ্রসহ একাধিক জেলা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝড়ের কবলে টিনের চালসহ উড়ে গেলেন যুবক!

আপডেট সময় ০৯:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬