ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে: কর্নেল অলি বেরোবির সাবেক ভিসি হাসিবুর গ্রেফতার রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব না:প্রধানমন্ত্রী জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: জোনায়েদ সাকি আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আকাশ স্পোর্টস ডেস্ক : 

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আমিনুল ইসলাম বুলবুলসহ ১১ জন সাবেক পরিচালক।

রিটে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদনও জানানো হয়েছে।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পর্ষদ ভেঙে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি।

বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটকারী অন্য উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ফারুক আহমেদ, আসিফ আকবর ও খালেদ মাসুদ পাইলট।

রিটের বিবাদীরা হলেন- যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ ও ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সালাহউদ্দিন আহমদের ছেলে ইব্রাহিম আহমদ ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।

এর অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১১ মে সেটি খারিজ করে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে: কর্নেল অলি

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় ০৭:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬