ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নাসির-তামিমার সাজা হলে সমাজে ব্যভিচার দূর হবে : বাদীর আইনজীবী কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কিনা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিয়েতে মেয়ের জামাইকে মেয়ের বাড়ি থেকে অনেকসময়ই উপহার হিসেবে স্বর্ণের আংটি দেওয়া হয়। আমাদের দেশে এটি বেশ প্রচলিত একটি ব্যাপার। কিন্তু স্বর্ণের আংটি একজন মুসলমান পুরুষ পরিধান করতে পারবেন কিনা তা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা থাকে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে কথা বলেছেন জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, উপহার হিসেবে স্বর্ণের আংটি গ্রহণ করা যাবে, কিন্তু একজন মুসলমান পুরুষ তা পরিধান করতে পারবেন না।

কারণ হিসেবে তিনি বলেন, পুরুষদের জন্য কোনো অলংকার ব্যবহার করা জায়েজ নয়। স্বর্ণের আংটি আপনি উপহার হিসেবে নিয়ে সেটা অন্য কাউকে ব্যবহার করার জন্য দিতে পারেন, বিক্রি করতে পারেন কিংবা যত্ন করে রেখে দিতে পারেন। তবে সেটি নিজে ব্যবহার বা পরিধান করা যাবে না।

আহমাদুল্লাহ আরও বলেছেন, যদি এমন হয় যে স্বর্ণের আংটি উপহারস্বরূপ দিলে মেয়ের জামাই তা পরিধান করবেন কারণ তার শরীয়াহ জানা নাই, তাহলে শ্বশুরবাড়ির দায়িত্ব হলো জামাইকে স্বর্ণের আংটির পরিবর্তে অন্যকিছু দেওয়া যেটা শরীয়াহ-এর আলোকে নিষিদ্ধ কোনোকিছু নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কিনা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬