ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

আকাশ জাতীয় ডেস্ক: 

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠানের পক্ষে মতামত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ ও অংশীজনরা।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে বেশির ভাগ বক্তা ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার বিপক্ষে মত দেন।

বিশেষ করে ভার্চুয়ালি অংশ নিয়ে এসএসসি পরীক্ষার্থীরা ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার তীব্র বিরোধিতা করে। শিক্ষক ও অভিভাবকরাও তাদের সঙ্গে একমত পোষণ করেন।

বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে আয়োজনের পক্ষে মত দেন। তারা পর্যায়ক্রমে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরামর্শ দিয়ে বলেন, যাতে শিক্ষার্থীরা নতুন ব্যবস্থার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলার অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরেন। অধিকাংশেরই অভিমত, হঠাৎ চার মাস এগিয়ে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হবে। তাদের প্রস্তাব, একবারে চার মাস না কমিয়ে ধাপে ধাপে এক মাস করে এগিয়ে আনা হলে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে।

বৈঠকে অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষে ইতিবাচক মতামত পাওয়া গেছে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন সময়ে নেওয়া সম্ভব এবং কীভাবে সময়সূচি সমন্বয় করা যায়, সে বিষয়েই বিস্তারিত মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিবেচনা করছি ২০২৭ সালের ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে, নাকি ২০২৮ সালে গিয়ে পুরো সমন্বয় করা হবে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আগামী বছর ৮ ফেব্র“য়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করতে পারলে রোজার আগেই শেষ করা সম্ভব হবে।’

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, ‘এসএসসি পরীক্ষা কিছুটা আগে আয়োজন করা গেলে এইচএসসির সিলেবাস শেষ করতে সুবিধা হবে। তবে এইচএসসি পরীক্ষা মার্চ-এপ্রিলে হলে শিক্ষার্থীরা ফরম পূরণের পর প্রস্তুতির জন্য আরও পর্যাপ্ত সময় পাবে।’

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন বলেন, সভায় ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন সময়ে আয়োজন করা যেতে পারে, সে বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠক সূত্রে জানা যায়, অনেক অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান মত দিয়েছেন যে, ধাপে ধাপে সময়সূচি এগিয়ে আনাই হবে বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত। একবারে বড় পরিবর্তনের পরিবর্তে ধীরগতিতে পরিবর্তন আনলে শিক্ষার্থীদের মানসিক চাপ কমবে এবং প্রস্তুতিও হবে কার্যকর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

আপডেট সময় ১১:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬