ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

উত্তাল সাগরে ১১ ঘণ্টা, ৩২ কিমি সাঁতরে ইতিহাস গড়লেন ভারতীয় যুগল

আকাশ নিউজ ডেস্ক:

উত্তাল সমুদ্রে পৌনে ১১ ঘণ্টা সাঁতরে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন বেঙ্গালুরুর এক যুগল।

আইটি পেশাদার দানিশ আবদি ও ব্রুশালি প্রসাদ প্রথম যুগল হিসেবে একসঙ্গে সাঁতার কেটে খোলা সমুদ্রে বিস্তৃত পথ পাড়ি দেওয়ার এ রেকর্ড গড়লেন। গত ৭ মে তারা শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে যাত্রা শুরু করেন এবং ঐতিহাসিক ‘রাম সেতু’ পথ ধরে বিকেল ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছান।

এ সমুদ্র অভিযানের ভিডিওগুলোতে তীব্র ঢেউ, ঝড়ো বাতাস আর সমুদ্রের শক্তিশালী স্রোতের সঙ্গে লড়াই করতে দেখা গেছে এই যুগলকে। অনেক সময় স্রোত তাদের মূল পথ থেকে দূরে সরিয়ে দিলেও তারা লক্ষ্যচ্যুত হননি। একটি ক্লিপে দেখা যায়- সূর্য ওঠার আগেই অন্ধকার পানিতে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দানিশ। বাকি ক্লিপগুলোতে ধরা পড়েছে, ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্র সাঁতরে অবশেষে ভারতীয় উপকূলে পা রাখছেন এই যুগল।

দানিশ ও ব্রুশালি স্বামী-স্ত্রী বলে শ্রীলঙ্কা ও ভারতের একাধিক গণমাধ্যম বলছে। পুরো যাত্রাপথে তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক কোস্ট গার্ডের সদস্য, প্যারামেডিক ও সহায়তাকারী নৌকা ছিল বলে জানিয়েছে এনডিটিভি।

দানিশ ও ব্রুশালি দুজনেই সফটওয়্যার প্রকৌশলী। জানা গেছে, তারা মাত্র চার বছর আগে থেকে পেশাদার সাঁতারের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। অল্প সময়ের কঠোর পরিশ্রমে তাদের এমন সাফল্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীরা তাদের সহনশীলতা, শৃঙ্খলা ও দলবদ্ধ পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

দানিশ ও ব্রুশালি জানান, দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষা ছিল এই সাঁতার। তরুণ অ্যাথলেট ও রোমাঞ্চ-পিয়াসীদের অনুপ্রাণিত করতেই তারা এই পুরো চ্যালেঞ্জটি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

উত্তাল সাগরে ১১ ঘণ্টা, ৩২ কিমি সাঁতরে ইতিহাস গড়লেন ভারতীয় যুগল

আপডেট সময় ১০:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬