ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে অভিনয় করবেন বাবা-মেয়ে

অাকাশ বিনোদন ডেস্ক:

বাবা অনিল কাপুরের পাশাপাশি মেয়ে সোনম কাপুরও এখন বলিউডে পরিচিত মুখ। তবে এবার বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় একটি সিনেমায় দেখা যাবে তাদের। এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি বাবা-মেয়ে।

সিনেমাটির নাম এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ১৯৪২ : অ্যা লাভ স্টোরি সিনেমার একটি গান থেকে এ নামটি নেয়া হয়েছে। সেটিতেও অভিনয় করেন অনিল কাপুর। তার বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। আর সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়ার বোন শেলী চোপড়া।

এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আমাদের জন্য খুবই বড় একটি প্রজেক্ট এবং খুবই ভালো যে অনিল আমাদের এতে সহযোগিতা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো অনিল এবং সোনম দুজনই সিনেমাটিতে অভিনয় করবেন।

এছাড়া বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। এটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া আরো রয়েছন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, ভিকি কুশাল, সোনম কাপুর, কারিশমা তান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একসঙ্গে অভিনয় করবেন বাবা-মেয়ে

আপডেট সময় ০১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭