ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুখী সংসারের জন্য কুরআনের দোয়া

আকাশ জাতীয় ডেস্ক:

সংসার মানেই দুটি হৃদয়ের মিলন, ভালোবাসা আর বোঝাপড়ার এক মধুর বন্ধন। কখনো হাসি, কখনো অভিমান—সব মিলিয়েই গড়ে ওঠে জীবনের সবচেয়ে আপন আশ্রয়। এই আশ্রয় যেন থাকে শান্তিতে ভরা, ভালোবাসায় পরিপূর্ণ—সে জন্য প্রয়োজন শুধু চেষ্টা নয়, প্রয়োজন আল্লাহর রহমতও। আর সেই রহমত পাওয়ার সবচেয়ে সুন্দর পথ হলো দোয়া— যা হৃদয়কে যুক্ত করে আসমানের সঙ্গে।

সুখী সংসারের জন্য কুরআনের দোয়া:

১. দাম্পত্য সুখ ও শান্তির জন্য দোয়া—

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: ‘রাব্বানা হাব লানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিও ওয়া-ঝ‘আলনা লিলমুত্তাকিনা ইমামা’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের স্ত্রী-সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ করুন।’ (সুরা আল-ফুরকান: আয়াত ৭৪)

২. দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দোয়া—

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: ‘রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া ক্বিনা আজাবান্নার।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’ (সুরা আল-বাকারা: আয়াত ২০১)

দোয়ার গুরুত্ব:

আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে বান্দা তার প্রয়োজন, ভালোবাসা ও নির্ভরতা প্রকাশ করে। এতে যেমন আল্লাহর রহমত লাভ হয়, তেমনি বিপদ-আপদ থেকেও রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন—

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

‘তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ হয়, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা গাফির: আয়াত ৬০)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو اللَّهَ بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ

‘যে কোনো মুসলিম এমন দোয়া করে যাতে পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তার দোয়া তিনভাবে কবুল করেন— হয় তা সঙ্গে সঙ্গে কবুল করেন অথবা আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন অথবা এর মাধ্যমে কোনো বিপদ দূর করে দেন।’ (আল-আদাবুল মুফরাদ ৭১০)

সুখী সংসার কেবল পার্থিব চেষ্টায় গড়ে ওঠে না; এর পেছনে থাকে আল্লাহর অশেষ রহমত ও বরকত। তাই দাম্পত্য জীবনে ভালোবাসা, ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধার পাশাপাশি নিয়মিত দোয়া করা অত্যন্ত জরুরি। এই দোয়াগুলো যদি হৃদয়ের গভীরতা থেকে করা হয়, তবে তা শুধু সম্পর্ককে সুন্দর করে না— বরং জীবনে এনে দেয় প্রশান্তি ও বরকত। আল্লাহ তাআলা আমাদের সবার সংসারকে ভালোবাসা, শান্তি ও কল্যাণে ভরে দিন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুখী সংসারের জন্য কুরআনের দোয়া

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬