ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সকালের কাশি–গলা ব্যথা, হতে পারে ক্যানসারের লক্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হালকা কাশি বা গলা খুসখুস—অনেকেই বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে গুরুত্ব দেন না। তবে চিকিৎসকদের মতে, শরীরের এমন ছোট সংকেত কখনও কখনও বড় রোগের ইঙ্গিত হতে পারে। বিশেষ করে এসব লক্ষণ যদি দীর্ঘদিন স্থায়ী হয়, তাহলে তা অবহেলা না করে গুরুত্বের সঙ্গে দেখা জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ক্যানসার বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসারের অনেক লক্ষণই নীরবে প্রকাশ পায়। নিয়মিত সকালের কাশি তার মধ্যে একটি হতে পারে।

চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে উঠেই যদি কাশি হয় এবং তা দুই সপ্তাহের বেশি স্থায়ী থাকে, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। ধূমপায়ীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের কাশি ফুসফুসজনিত জটিলতার ইঙ্গিত দিতে পারে।

শুধু কাশি নয়, সকালে গলা ব্যথাও সতর্ক সংকেত হতে পারে। যদি এই সমস্যা দীর্ঘদিন না সারে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অনেক সময় এটি সাধারণ ঠান্ডা-কাশি মনে হলেও এর পেছনে গুরুতর কারণ থাকতে পারে।

বিশেষজ্ঞরা জানান, ক্যানসার মূলত শরীরের কোষের অস্বাভাবিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। এই কোষগুলো নিয়ন্ত্রণ হারিয়ে টিউমারে পরিণত হয় এবং ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি, তামাকের ধোঁয়া, অ্যালকোহল, দূষণ এবং কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া এ রোগের ঝুঁকি বাড়ায়।

দৈনন্দিন কিছু অভ্যাসও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন—ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এবং বায়ুদূষণের মধ্যে থাকা।

চিকিৎসকদের পরামর্শ, ক্যানসারের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও অ্যালকোহল পরিহার এবং প্রয়োজনীয় টিকা নেওয়ার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তাই সকালের ছোট একটি লক্ষণ—যেমন কাশি বা গলা ব্যথা—অবহেলা না করে সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়াই হতে পারে সুস্থ থাকার প্রথম পদক্ষেপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

সকালের কাশি–গলা ব্যথা, হতে পারে ক্যানসারের লক্ষণ

আপডেট সময় ০১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬