ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দিতে তৎপর: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বললেও শেষ পর্যন্ত অন্তরায় তৈরি করে কিনা সেটিই দেখার বিষয়।

আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনের ‘মানবতার জননী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতা পরিষদ’ এই আলোচনা সভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, জাতি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর এসময় বিএনপি চক্রান্ত করে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দিতে তৎপর। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের মাধ্যমে একটি অবস্থার সৃষ্টি করতে চেয়েছিল বিএনপি।

আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া দেশে এসে যতই কথা বলেন না কেন অথবা যতই দেরি করেন না কেন, কোনো কাজে আসবে না। জনগণ আওয়ামী লীগ সরকারকেই আবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে।

তিনি বলেন, আদালত তাঁর (খালেদা) বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। তিনি যদি দেশে আসেন, আদালতে হাজির হয়ে জামিন চান, হয়তো আদালত বিবেচনা করবেন। কিন্তু ওয়ারেন্ট জারি করেছেন আদালত, সেখানে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দিতে তৎপর: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭