ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা, শেষে হেলিকপ্টারে উদ্ধার

আকাশ নিউজ ডেস্ক: 

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচ তরুণ। পুরনো একটি পানির ট্যাংকের ওপর ভিডিও ধারণ করতে গিয়ে মই ভেঙে পড়ে যাওয়ায় ঘটনাটি প্রাণঘাতী রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে পাঁচজন তরুণ ট্যাংকের ওপর উঠলে হঠাৎ মই ভেঙে তিনজন নিচে পড়ে যান। এতে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়। আহত হন শনি ও গোলু নামে আরও দুইজন, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, ট্যাংকের ওপর আটকে পড়েন পবন ও কাল্লু নামে আরও দুই তরুণ। তারা প্রায় ১৬ ঘণ্টা সেখানে আটকে থাকেন। প্রথমে স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ উদ্ধার অভিযান চালালেও বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় বিমানবাহিনী উদ্ধার অভিযানে নামে। সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার মোতায়েন করা হয়।

রবিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৫ মিনিটের ঝটিকা অভিযানে পবন ও কাল্লুকে নিরাপদে উদ্ধার করে গোরক্ষপুরে নিয়ে যাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা, শেষে হেলিকপ্টারে উদ্ধার

আপডেট সময় ০৯:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬