ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী ও ছেলে আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ওই ব্যবসায়ীর নিজ শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের মধ্যে মনোমালিন্য থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যবসায়ীর স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েলকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে বাড়ির সামনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও স্ত্রী-ছেলের রক্তাক্ত কাপড় উদ্ধার করেছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত সংসারে অশান্তি থেকেই মা ও ছেলে এক সপ্তাহ আগে থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন এবং ধারালো দা দিয়ে ঘুমন্ত বাবাকে তার মায়ের সামনেই জবাই করে হত্যা করে আপন ছেলে। পরে তারা বাঁচতে নাটক সাজান কিন্তু পুলিশি তদন্তে সবকিছু স্বীকার করতে বাধ্য হয় মা ও ছেলে। অভিযোগ রয়েছে নিহত ব্যবসায়ী প্রতিনিয়তই গাঁজা সেবন করতেন এবং স্ত্রীকে মারধর করতেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি বিরাজ করছিল বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী ও ছেলে আটক

আপডেট সময় ০৭:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬