ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসির সঙ্গে সংলাপে ১১টি প্রস্তাব দেবে আওয়ামী লীগ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ১১টি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়।

আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদানকৃত নতুন সচিব মো. নজরুল ইসলাম’কে বরণ এবং বিদায়ী সচিব এমএএন ছিদ্দিককে বিদায় জানানো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশা করি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়ক-মহাসড়ক রক্ষায় যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ, সড়ক সংস্কারে গুণগতমান সুরক্ষা এবং পরিবহণে শৃঙ্খলা বিধানকে অগ্রাধিকার বিবেচনার নির্দেশ প্রদান করেন।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানবিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বিআরটিসি’র চেয়াম্যান ফরিদ আহমদ ভুঁইয়া, ডিটিসিএ’র নির্বাহি পরিচালক সৈয়দ আহম্মদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসির সঙ্গে সংলাপে ১১টি প্রস্তাব দেবে আওয়ামী লীগ: কাদের

আপডেট সময় ০৪:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭