ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামায়াতের জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জামায়াতের কারণেই বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেনি। রোববার কুষ্টিয়ায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছিল। যেহেতু জামায়াত নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না তাই বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করেনি। এর জন্য আওয়ামী লীগ দায়ী নয়, বিএনপি রাজনৈতিকভাবে দায়ী। আওয়ামী লীগ সব সময় চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল। মওদুদ আহমেদ মন্ত্রী থাকাকালীন সময়ে এজলাসে বিচারপতিকে অব্যাহতি দেয়া হয়েছিল। এজলাস থেকে বিচারপতি নামতে বাধ্য হয়েছিল। যারা বারবার আদালতকে অমান্য করে, আইন অমান্য করেছে তাদের মুখে বিচার বিভাগ নিয়ে কথাবলা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু না।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামায়াতের জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি: হানিফ

আপডেট সময় ০৪:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭