ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

ছেলের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস, ভিডিও ভাইরাল

আকাশ বিনোদন ডেস্ক :

এক বছরের প্রেম, তারপর বিয়ে। কেউ জানতে পারে নি কিছুই। বাবা হওয়ার খবর জানিয়ে নিজের ব্যক্তিগত জীবনের দারুণ খবরটি সামনে এনেছিলেন জেমস। বর্তমানে সন্তানের সাথে তার কেমন সময় কাটছে তারই যেন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্র্যাকটিস প্যাডে ধারণ করা ওই ভিডিওতে ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি দেখাচ্ছিলেন জেমস। ছেলের হাতে বাজিয়ে শোনাচ্ছেন ড্রামস এর বৈচিত্রময় শব্দ।

ভিডিওতে জেমসকে বলতে শোনা যায়, হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক। তখনই আবার পুত্র ড্রামস স্টিক কেড়ে নেয় বাবার হাত থেকে। ক্যামেরার পেছন থেকে মায়ের সাবধানবানী, চোখে যেন না লাগে।

জেমসের এমন পারিবারিক দৃশ্যে ভক্তরা যেন দারুণ আনন্দ পেয়েছেন। মুহূর্তেই ভাইরাল ভিডিওটির নিচে ভক্তদের কমেন্ট করতে দেখা গেছে, আসছে নগরবাউল জুনিয়র। কেউ বলছেন, গুরু যখন শেখাচ্ছেন, বড় হয়ে দারুণ মিউজিশিয়ান হবে। কেউ বা বলছেন, বাপ কা বেটা।

একবছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমানকে বিয়ে করেন জেমস। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৪:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬