ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শান্তা নামে বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের (সম্মান) এক ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার রাতে উজিরপুর উপজেলার ধামুরা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-সৌরভ ও মিরাজ। শান্তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূল অভিযুক্ত আলালকে আটক করার চেষ্টা চলছে।

শান্তার মা নিলুফা বেগম দাবি করেন, উজিরপুর উপজেলার কাংশি গ্রামের বজলুর রহমানের ছেলে আলাল তার মেয়ে শান্তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় শনিবার রাতে ধামুরা বাজারে শান্তাকে ছুরিকাঘাত করে আলাল ও তার সহযোগীরা।

এদিকে উজিরপুর থানার এসআই জসিম উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী রত্মপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের মেয়ে শান্তার সঙ্গে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কাংশি গ্রামের বজলুর রহমানের ছেলে আলালের সম্পর্ক ছিল। মাধ্যমিকের গণ্ডি না পেরোনো আলাল ঢাকার একটি চাইনিজ রেস্তোরায় বেয়ারার কাজ নেয়। শান্তা বিএম কলেজে অনার্সে ভর্তি হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি হয়। আলালের সন্দেহ ছিল শান্তার সঙ্গে অন্য কারো সম্পর্ক আছে। এই হতাশা থেকে আলাল ওই ছাত্রীকে ছুরিকাঘাত করতে পারে।

শের-ই-বাংলা মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত পাল জানান, শান্তার মুখে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে জানিয়েছে। তার আগেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সৌরভ ও মিরাজ নামে দুইজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত আলালকে আটক করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত, আটক ২

আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭