ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিখোঁজের পরদিন বাগানে মিলল যুবকের মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের নিজ মালিকানাধীন মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল ডিগ্রি পাস ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং কয়েকদিন পর আবার ফিরে আসতেন। তবে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরদিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তার নিজ মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা তাজউদ্দিন মোল্লা বলেন, আমার কোনো শত্রু নেই। ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত, আবার নিজে থেকেই ফিরে আসত। কিন্তু এবার আর ফেরেনি।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরে আজ মাঠ থেকে মরদেহ পাওয়া যায়। কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের পরদিন বাগানে মিলল যুবকের মরদেহ

আপডেট সময় ০৬:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬