ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরে যুবদলের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালপুর ও বড়াইগ্রাম উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি দোকান ভাঙচুর-লুটপাট এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গাছের গুঁড়ি ফেলে প্রায় দেড় ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী গোধড়া ব্রিজ ও গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের পল্লী চিকিৎসক ও ওয়ার্ড যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, একই গ্রামের মুদি দোকানদার লিটন হোসেন এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীসহ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারী ও সদস্য নাদিম হোসেন দোহা দুজনেই কদিমচিলান আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গোধড়া বাজারে পল্লী চিকিৎসক রাশেদের দোকানে হাসান আলীসহ নাদিম হোসেন দোহার অন্যান্য কর্মীরা উঠাবসা করতো। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মজনু পাটোয়ারী তাদেরকে সেখানে বসতে দিতে নিষেধ করেন। এ নিয়ে রাশেদ ও মজনুর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মজনু’র কর্মীরা রাশেদের দোকানে ভাঙচুর চালায় ও তাকে পিটিয়ে আহত করে।

এ খবর রাশেদের বাড়ি বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামে ছড়িয়ে পড়লে তার স্বজনসহ অনুসারীদের সাথে লালপুরের গোধড়া গ্রামের লোকেরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন নাটোর-পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় গুনাইহাটি মোড়ে মজনু পাটোয়ারীর সমর্থকদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর

আপডেট সময় ০৭:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬