ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

গান গাওয়ার জন্য ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বড়াইগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডেকে নিয়ে শিক্ষানবিশ শিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মিঠুন মোল্লা নামে এক গানের শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ওই মেয়ের মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত মিঠুন মোল্লা (২৬) উপজেলার মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এ ঘটনার সহযোগিতার অভিযোগে তার বড় ভাই খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত বনপাড়া পৌর এলাকার ওই মেয়েটি মিঠুন মোল্লার কাছে গান শিখছিল। বুধবার মশিন্দা গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যায় মিঠুন মোল্লা। সন্ধ্যায় মশিন্দা বাজারে মিঠুন মোল্লার দোকানের ভিতরে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে বাজারের দোকানদারসহ অন্যান্য লোকজন এগিয়ে এলে ওই শিক্ষক পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গান গাওয়ার জন্য ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

আপডেট সময় ১০:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬