ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের লাইফ জ্যাকেট

আকাশ নিউজ ডেস্ক:

১১৪ বছর আগে আটলান্টিক মহাসাগরে তলিয়ে যাওয়া বিশ্বখ্যাত জাহাজ ‘আরএমএস টাইটানিক’-এর স্মৃতিবিজড়িত একটি লাইফ জ্যাকেট যুক্তরাজ্যে এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

নিলামকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিরল এই লাইফ জ্যাকেটটি ৯ লাখ ৪ হাজার ৫০০ ডলারে (প্রায় ২৫ কোটি টাকারও বেশি) বিক্রি হয়েছে, যা প্রাথমিক অনুমানের চেয়ে প্রায় দ্বিগুণ।

এ লাইফ জ্যাকেটটি ছিল টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেলের। ১৯১২ সালের সেই ভয়াবহ রাতে তিনি ১ নম্বর লাইফবোটে চড়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন।

জ্যাকেটটির বিশেষত্ব হলো—এতে লরা মেবেলের নিজস্ব স্বাক্ষর ছাড়াও ওই একই লাইফবোটে থাকা অন্যান্য বেঁচে যাওয়া যাত্রীদের স্বাক্ষর রয়েছে। ইতিহাসবিদদের মতে, এ স্বাক্ষরগুলোই বস্তুটিকে একটি অনন্য ঐতিহাসিক দলিলে পরিণত করেছে।

যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেনরি অলড্রিজ অ্যান্ড সন’ এ নিলামের আয়োজন করে।

শুরুতে এর দাম ৩ লাখ ৩৯ হাজার থেকে ৪ লাখ ৭৪ হাজার ডলারের মধ্যে থাকবে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত এক বেনামি টেলিফোন বিডার এটি রেকর্ড মূল্যে কিনে নেন। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ‘টাইটানিকের স্মারক নিয়ে মানুষের আগ্রহ যে এখনো কতটা প্রবল, এ রেকর্ড দাম তারই প্রমাণ।’

১৯১২ সালের এপ্রিলে নিজের প্রথম সফরেই ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে হিমশৈলের (আইসবার্গ) সঙ্গে সংঘর্ষের ফলে ডুবে যায় টাইটানিক।

জাহাজটিতে প্রায় ২ হাজার দুইশো যাত্রী ও ক্রু ছিলেন, যাদের মধ্যে দেড় হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারান। মাত্র ৭০০ জনের মতো যাত্রী সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে ফেরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

রেকর্ড দামে বিক্রি হলো টাইটানিকের লাইফ জ্যাকেট

আপডেট সময় ১০:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬