ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা’:ডিএমপি কমিশনার শাহবাগ থানায় ছাত্রশিবির-ছাত্রদল উত্তেজনা সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের লালপুরে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামের এক গ্রামপুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আল-আমিন বিশ্বাস লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং উত্তর লালপুর গ্রামের মৃত হুমায়ুন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীর সঙ্গে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মাঝেমধ্যেই পারিবারিক অশান্তি দেখা দিত। দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক বিরোধের জেরে ভেঙে পড়েন তিনি। পরে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নিজ বসতঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬