ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্যাটিং ধস সামলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদে

আকাশ স্পোর্টস ডেস্ক : 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। এরপর ইমেশা ও হানসিমা করুনারত্নে ৫২ রানের জুটি গড়লেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। শেষ ৪৫ রানে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে তারা। দলের পক্ষে হানসিমা ৫৪ ও ইমেশা ৫২ রান করেন। বাংলাদেশের হয়ে রিতু মনি ৩টি ও নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৪ রানেই প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি ৮৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। ৪১ রান করে সোবহানা আহত হয়ে মাঠ ছাড়লে স্বর্ণা আক্তারকে (৩৫) নিয়ে রান তাড়া করতে থাকেন শারমিন।

দলের জয় কাছাকাছি থাকা অবস্থায় ব্যক্তিগত ৮৬ রানে স্টাম্পিংয়ের শিকার হন শারমিন। এরপর মাত্র এক রানের ব্যবধানে স্বর্ণা, রিতু মনি ও রাবেয়া খান আউট হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ দিকে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন অপরাজিত থেকে দলের ৩ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাটিং ধস সামলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদে

আপডেট সময় ০৫:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬