ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্বিতীয় বা তৃতীয় সারির দল’ বলে কিছু নেই: শরিফুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ড দলটি দ্বিতীয় নাকি তৃতীয় সারির, এ নিয়ে আলোচনা থাকলেও বাংলাদেশের কাছে তারা পূর্ণ শক্তির প্রতিপক্ষই। সিরিজের প্রথম ম্যাচে হারের পর সেই উপলব্ধি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম।

আইপিএল ও পিএসএলে ব্যস্ততার কারণে শীর্ষ ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েও তারা প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রতিপক্ষকে পূর্ণ গুরুত্ব দিয়েছিলেন। প্রথম ম্যাচের ফল সেই অবস্থানকে আরও বাস্তব করেছে।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই সেকেন্ড টিম বা থার্ড টিম বলে কিছু নেই। যারা এখানে এসেছে তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই এসেছে। আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

তিনি আরও বলেন, ‘একটি ম্যাচে আমরা ভুল করেছি। তারা ভালো দল, আমরাও ভালো দল। আশা করি পরের ম্যাচে আমরা ভালোভাবে ফিরতে পারব।’

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সকাল ১১টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্বিতীয় বা তৃতীয় সারির দল’ বলে কিছু নেই: শরিফুল

আপডেট সময় ০৬:০০:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬