ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটবল ক্লাব কিনলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ফুটবল ক্যারিয়ার প্রায় শেষের দিকে। আগেভাগেই মাঠের বাইরে নিজের প্রভাব বিস্তার করতে চলেছেন লিওনেল মেসি। এবার তিনি স্পেনের একটি ক্লাবের মালিকানায় যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। বিশ্বকাপজয়ী এই তারকা সম্প্রতি কাতালান ক্লাব ইউই করনেয়া কিনে নিয়েছেন বলে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজোন-এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটির মূল্য প্রায় ২০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা)। যদিও সঠিক অঙ্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এমনটাই।

এই বিনিয়োগের মাধ্যমে মেসি তার ফুটবল সংশ্লিষ্ট ব্যবসায়িক পরিসর আরও বিস্তৃত করলেন। এর আগে আর্জেন্টিনা ও উরুগুয়েতেও তিনি বিভিন্ন ফুটবল প্রকল্পে যুক্ত হয়েছেন। করনেয়াকে ঘিরে তার পরিকল্পনা মূলত তরুণ খেলোয়াড়দের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।

ক্লাবটি অতীতে জর্ডি আলবা, ডেভিড রায়া, জাভি পাউদো এবং কেইটা বালদের মতো বেশ কিছু পরিচিত ফুটবলার তৈরি করেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ক্লাবটির স্টেডিয়াম অবস্থিত এস্পানিওলের মাঠের খুব কাছেই, যারা বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফুটবল ক্লাব কিনলেন মেসি

আপডেট সময় ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬