ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

জুমাবার যে ২ সময়ে দোয়া কবুল হয়

আকাশ জাতীয় ডেস্ক:

জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনে দুটি সময় আছে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইবাদতের মূলই হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। যে বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার ওপর খুশি হোন। যে চায় না তার ওপর অসন্তুষ্ট হোন। (তিরমিজি, হাদিস ৩৩৭৩)

দোয়া হলো আল্লাহর সামনে বান্দার সমর্পণ। মহান আল্লাহর দরবারে বান্দার হীনতা ও দীনতা প্রকাশের উত্তম পন্থা দোয়া। এ দিনে দু’টি সময় আছে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘দোয়াই ইবাদত’। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকারবশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সুরা: মুমিন, আয়াত: ৬০), তিরমিজি, হাদিস ২৯৬৯, আবু দাউদ, হাদিস ১৪৭৯, ইবনে মাজাহ, হাদিস ৩৮২৮)

শুক্রবারের দোয়া কবুলের আমল-

আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করার ওয়াদা করেছেন। সব সময় সব অবস্থাতেই তিনি দোয়া কবুল করেন। তবে হাদিসে বিশেষভাবে জুমার দিনের দু’টি সময়ের কথা বলা হয়েছে, বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তা দান করবেন। হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এইদিন একটা সময় আছে তখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন। (আবু হুরায়রা রা. বলেন,) এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন, ওই মুহূর্তটা অতি অল্প সময়। (বোখারি, হাদিস ৯৩৫, মুসলিম, হাদিস ৮৫২)

বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিমের এক বর্ণনায় স্পষ্ট এসেছে, ‘সে মুহূর্তটি খুব সামান্য সময়।’ (মুসলিম, হাদিস ৮৫২)

খুতবা শুরুর সময় থেকে নামাজ শেষ পর্যন্ত-

আবু দারদা ইবনে আবু মুসা আশআরি (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টিই সেই বিশেষ মুহূর্ত। (আবু দাউদ, হাদিস: ১০৪৯) খুতবা শুরু হওয়ার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অল্প একটু সময় পাওয়া যায় দুই খুতবার মাঝখানে। সে অল্প সময়টা দোয়া কবুলের সময়।

জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। (আবু দাউদ, হাদিস ১০৪৮)

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। (মুসান্নাফ, হাদিস: ৫৫৮৮)

হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জুমার দিন বারো ভাগ। (এর মধ্যে একটি সময় আছে, যাতে) কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা নিশ্চয় তা দান করবেন। সে সময়টি তোমরা অনুসন্ধান কর আসরের পর দিনের শেষ অংশটিতে। (মুস্তাদরাকে হাকেম, হাদিস ১০৩২, আবু দাউদ, হাদিস ১০৪৮, নাসায়ি, হাদিস ১৩৮৯১)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের ছুরিকাঘাতে বাবা-মা খুন

জুমাবার যে ২ সময়ে দোয়া কবুল হয়

আপডেট সময় ০২:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬