ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত চলমান থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তার মতে, ইরান ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের খেলোয়াড়দের মাঠে নামার অধিকার রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে নিরাপত্তার উদ্বেগ থাকলেও ফিফা এ বিষয়ে আশাবাদী। ইনফান্তিনো মনে করেন টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিধায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এর আগে সংঘাতের কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ফিফা প্রত্যাখ্যান করে। পরে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।

ইনফান্তিনো বলেছেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি মাধ্যম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, তদন্তে ফিনল্যান্ড

ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি

আপডেট সময় ১২:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬