ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে ,অতঃপর গ্রেফতার

আকাশ নিউজ ডেস্ক:

হারানো প্রেমের টানে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৮৬ বছর বয়সি ফরাসি নারী মারি তেরেস। কিন্তু অবৈধভাবে বসবাস করার কারণে চলতি এপ্রিলের শুরুতে আলাবামা অঙ্গরাজ্যের অ্যানিস্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রে বন্দী রয়েছেন।

ঘটনাটি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেজ গত বছর যুক্তরাষ্ট্রে যান। তার ছেলে অভিযোগ করেছেন, তাকে অপরাধীর মতো হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মারি তেরেজ ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে গিয়ে ৯০ দিনের ভিসার সময়সীমা অতিক্রম করেছিলেন। তবে তার পরিবারের দাবি, তিনি তখন গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় ছিলেন।

মারি তেরেজের জীবনের গল্পটি বেশ রোমাঞ্চকর। ১৯৬০ এর দশকে মার্কিন সেনা বিলির সঙ্গে তার পরিচয় হয়। ১৯৬৬ সালে তারা আলাদা হয়ে নিজ নিজ পরিবার গড়েন। ২০১০ সালে আবার তাদের যোগাযোগ হয় এবং ২০২২ সালে নতুন করে সম্পর্ক শুরু করেন।

গত বছর তারা বিয়ে করেন এবং মারি তেরেজ যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাস শুরু করেন। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ তার স্বামীর মৃত্যু হলে গ্রিন কার্ড না পাওয়ার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে।

এরপর স্বামীর পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হয় বলে জানা গেছে। মামলার শুনানির আগের দিনই তাকে আটক করা হয়।

বর্তমানে তিনি লুইজিয়ানার একটি আটক কেন্দ্রে আছেন। তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তার ছেলে। পরিবারের দাবি, দ্রুত তাকে মুক্ত করে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে ,অতঃপর গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬