ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উখিয়ায় বন্য হাতির আক্রমণে ৪ রোহিঙ্গার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী শিবিরের ডি-ব্লকের পাহাড়ি এলাকায় শনিবার দুপুরে বন্য হাতির আক্রমণে আশ্রয় নেয়া ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে হাতির একটি দল আক্রমণ চালায় পাহাড়ি এলাকায়। আক্রমণে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় ঘটনাস্থলে চার রোহিঙ্গার মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩৫ বছরের এক নারী ও ৯ থেকে ১১ বছরের তিনটি শিশু রয়েছে। তাদের স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আহত দুজন রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিয়ানমারে সহিংসতার কারণে পালিয়ে বালুখালী পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিক। তারা হাতির আশ্রয়স্থল নষ্ট করে গড়ে তুলেছে ঘর-বাড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় বন্য হাতির আক্রমণে ৪ রোহিঙ্গার মৃত্যু

আপডেট সময় ০৪:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭