ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বেলুনের ভেতরেই চলছে নির্মাণকাজ, ধুলা-শব্দ দূষণ নিয়ন্ত্রণে চীনের নতুন প্রযুক্তি

আকাশ নিউজ ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলীয় শহর জিনানে একটি নির্মাণস্থানের ওপর বিশাল এক ইনফ্লেটেবল বা বায়ুভর্তি বেলুনের গম্বুজ স্থাপন করা হয়েছে, যা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশটির নতুন ও অভিনব উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ৫০ মিটার উঁচু এবং প্রায় ২০ হাজার বর্গমিটার আয়তনের এই ডোমটি বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লেটেবল কাঠামোগুলোর একটি। এটি মূলত ধুলা ও শব্দ দূষণ কমাতে ব্যবহৃত হচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশাল বেলুনের মতো এই গম্বুজটি পুরো নির্মাণ এলাকা ঢেকে রেখেছে। কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে আশপাশের এলাকায় ধুলা ছড়িয়ে পড়া রোধ করা যাবে এবং শব্দ দূষণও অনেক কমে আসবে।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ডোমে নেগেটিভ প্রেসার ও উন্নত এয়ার ফিল্টারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে নির্মাণস্থলের ধুলো বাইরে বের হতে না পারে। পাশাপাশি ভেতরের বায়ু চলাচল স্বাভাবিক রাখতে আধুনিক ভেন্টিলেশন সিস্টেমও যুক্ত করা হয়েছে।

স্বচ্ছ প্যানেলের কারণে দিনের বেলায় প্রাকৃতিক আলো প্রবেশ করে, ফলে কৃত্রিম আলোর প্রয়োজন কমে যায়। বিশেষজ্ঞদের মতে, এই কাঠামো দ্রুত স্থাপন ও সরানো যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি টাইম-ল্যাপস ভিডিওতে দেখা যায়, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে ধীরে ধীরে ডোমটি পূর্ণ আকার নেয়। ভিডিওটি ইতোমধ্যে লক্ষাধিক ভিউ পেয়েছে এবং অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বেলুনের ভেতরেই চলছে নির্মাণকাজ, ধুলা-শব্দ দূষণ নিয়ন্ত্রণে চীনের নতুন প্রযুক্তি

আপডেট সময় ১১:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬