ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ঠিকই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ব্যাট হাতে এখনও চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

এরপরও পিএসএলের মাঝপথেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজারের ক্লাবে প্রবেশে করেছেন ম্যাক্সওয়েল।

পিএসএলের এবারের আসরে হায়দরাবাদ কিংস ম্যানের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন ম্যাক্সওয়েল। গতকাল তার দল খেলতে নামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচটি ৬ উইকেটে জিতেছে হায়দরাবাদ।

এই ম্যাচে মাত্র ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল। তাতেই গড়েছেন এই রেকর্ড। ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন ম্যাক্সওয়েল। ৫০৫ ম্যাচে তার রান সংখ্যা ১১ হাজারা ৯। ম্যাক্সওয়েলের আগে অস্ট্রেলিয়ার হয়ে ১১ হাজার রান সংগ্রহ করেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে ১৬তম স্থানে অবস্থান করছেন ম্যাক্সওয়েল। এই তালিকার প্রথমে রয়েছেন ইউনিভার্সাল বস খ্যাত ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ৩৬ গড়ে ১৪ হাজার রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি ওপেনার। ২২টি সেঞ্চুরির পাশাপাশি ৮৮টি অর্ধশতক রয়েছে গেইলের।

তালিকার দুই নম্বরে আছেন আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার কাইরন পোলার্ড। ৭৩৫টি ম্যাচ খেলে এই অলরাউন্ডার করেছেন ১৪ হাজার ৪৮২ রান। ১৪ হাজার ৪৪৯ রান নিয়ে তিন নম্বরে আছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। আর চার ও পাঁচ নম্বরে আছে ডেভিড ওয়ার্নার ও জশ বাটলার। দুজনেরই আছে ১৪ হাজারের বেশি রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

আপডেট সময় ০১:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬