ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। এই দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ এবং তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

আইপিএলের কারণে সেরা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। কিউইরা বিকল্প বা ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও বাংলাদেশ সেই বিলাসিতা দেখাতে রাজি নয়। মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য হোম সিরিজগুলো থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় টাইগাররা। সে লক্ষ্যেই প্রধান নির্বাচক হাবিবুল বাশার তার প্রথম দল ঘোষণায় সেরা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড সাজিয়েছেন।

সিরিজের গুরুত্ব বিবেচনায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা তারকাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন তাই ১৩ এপ্রিল দেশে ফিরবেন। এর মধ্যে মুস্তাফিজ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পুনরায় পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে যাবেন। পেস আক্রমণে তাদের সঙ্গে থাকছেন তারকা পেসার তাসকিন আহমেদ।

মেডিকেল বিভাগ থেকে ফিটনেস নিয়ে পর্যবেক্ষণ রিপোর্ট থাকলেও, তাওহিদ হৃদয়কে স্কোয়াডে রাখা হয়েছে। ব্যাটিং লাইনআপে আরও আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। কোচ ফিল সিমন্সের পরিকল্পনায় ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই স্পোর্টিং উইকেটে খেলবে দল।

বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের অনুমোদন পাওয়ার পরই আজ আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

আপডেট সময় ১২:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬