ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে গণতান্ত্রিক সরকার এবং আইনের শাসন নেই: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার এবং আইনের শাসন থাকলে আইনমন্ত্রীর বিচার হতো। কিন্তু দেশে যেহেতু আইনের শাসন নেই তাই এটা সম্ভব নয়। ভবিষ্যতে আইনের শাসন ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তার (আইনমন্ত্রীর) বিচার হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আইনমন্ত্রী আনিসুল হক মিথ্যা কথা বলেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। এছাড়া অবিলম্বে শপথ ভঙ্গ ও মিথ্যা কথা বলার জন্য আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে গণতান্ত্রিক সরকার এবং আইনের শাসন নেই: রিজভী

আপডেট সময় ০২:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭