ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নতুন রেকর্ডের পাতায় নাম লেখালেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরের মতোই নিজের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন এবং দারুণ ছন্দে আছেন। সর্বশেষ ম্যাচে তিনি একটি বিশেষ মাইলফলক অর্জন করেছেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে, সবশেষ ম্যাচের পর তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ। এই কৃতিত্বের সুবাদে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ডট বল করা বোলারদের তালিকায় তিনি এখন পঞ্চম স্থানে অবস্থান করছেন।

এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, যার ডট বল ৩৬৮১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮), তৃতীয় স্থানে আন্দ্রে রাসেল (৩২১৩) এবং চতুর্থ স্থানে আছেন সোহেল তানভীর (৩০৪৬)।

উল্লেখ্য, তার ওপরে থাকা চারজন বোলারই ক্যারিয়ারের শেষ পর্যায়ে বা ইতোমধ্যে অবসরে গেছেন। কিন্তু মোস্তাফিজ এখনো ক্যারিয়ারের সেরা সময় ও ফর্মে আছেন এবং নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তাই আশা করা যায় ভবিষ্যতে এই রেকর্ডের তালিকার তার শীর্ষে উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

নতুন রেকর্ডের পাতায় নাম লেখালেন মোস্তাফিজ

আপডেট সময় ০৬:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬