ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ মজুত : এক দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

আকাশ জাতীয় ডেস্ক:  

ত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযান চালিয়ে এক দিনেই ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার অবৈধ মজুত ভোজ্যতেল জব্দ করেছে র‌্যাব। ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মজুত ভোজ্যতেল জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট তিন লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধ মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুরে দুটি প্রতিষ্ঠানকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে অভিযান চালিয়ে বড় ধরনের অনিয়ম না পেলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শ্যামপুরের জুরাইন বাজারে পৃথক অভিযানে এক হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুতের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে অবৈধ উৎপাদন, মজুত, ভেজাল লেবেলিং এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।

র‍্যাব জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবৈধ মজুত : এক দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

আপডেট সময় ০৩:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬